• (১) প্রশ্নঃ- সর্বপ্রথম নবী কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ)।
  • (২) প্রশ্নঃ- সর্বশেষ নবী কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত মুহাম্মদ (সাঃ)।
  • (৩) প্রশ্নঃ- সর্বশ্রেষ্ঠ নবী কে?
  • উত্তরঃ- হজরত মুহাম্মদ (সাঃ)।
  • (৪) প্রশ্নঃ- সর্বমোট কত জন নবী ও রাসূল বা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামীন এই পৃথিবীতে পাঠিয়েছেন?
  • উত্তরঃ- এক লক্ষ চব্বিশ হাজার (১,২৪,০০০)।
  • (৫) প্রশ্নঃ- “পয়গম্বর” শব্দের অর্থ কি?
  • উত্তরঃ- বার্তাবাহক।
  • (৬) প্রশ্নঃ- নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি?
  • উত্তরঃ- যিনি পূর্ববর্তী রাসূলের শরীয়ত অনুসরণ করেন তাকে নবী এবং যিনি নতুন শরীয়ত নিয়ে আসেন তাকে রাসূল বলা হয়।
  • (৭) প্রশ্নঃ- সকল নবীই কি রাসূল হতে পারেন?
  • উত্তরঃ- না, সকল নবী রাসুল নয় কিন্তু সকল রাসূলই নবী।
  • (৮) প্রশ্নঃ- আদি পিতা হজরত আদম (আঃ) পৃথিবীর কোন জায়গায় সর্বপ্রথম পা রেখেছিলেন?
  • উত্তরঃ- বর্তমানের শ্রীলঙ্কায়।
  • (৯) প্রশ্নঃ- কোন নবীর স্ত্রী কাফের ছিল?
  • উত্তরঃ- হজরত লূত (আঃ) এর স্ত্রী কাফের ছিল।
  • (১০) প্রশ্নঃ- কোন কাফেরের স্ত্রী মো’মিন ছিলেন?
  • উত্তরঃ- ফেরাউনের স্ত্রী মো’মিন ছিলেন।
  • (১১) প্রশ্নঃ- কোন নবী চল্লিশ দিন যাবত মাছের পেটে জীবিত ছিলেন?
  • উত্তরঃ- হজরত ইউনুস (আঃ)।
  • (১২) প্রশ্নঃ- কোন নবী আজ পর্যন্ত মৃত্যু হয়নি?
  • উত্তরঃ- হজরত ঈসা (আঃ)।
  • (১৩) প্রশ্নঃ- কোন নবীর জন্য আগুন শান্তিময় শীতলে পরিণত হয়েছিল?
  • উত্তরঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর জন্য।
  • (১৪) প্রশ্নঃ- কোন নবী লোহিত সাগরের পানিকে ভাগ করে রাস্তা তৈরি করেছিলেন?
  • উত্তরঃ- হজরত মূসা (আঃ)।
  • (১৫) প্রশ্নঃ- কোন নবী চন্দ্রকে দুই ভাগ করেছিলেন?
  • উত্তরঃ- বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
  • (১৬) প্রশ্নঃ- কোন নবীর পায়ের আঘাতে জমজম কুপের তৈরি হয়েছে?
  • উত্তরঃ- হজরত ইসমাইল (আঃ) এর পায়ের আঘাতে।
  • (১৭) প্রশ্নঃ- “খুলাফায়ে রাশেদীন” বা শ্রেষ্ঠ খলিফা কয়জন?
  • উত্তরঃ- ৪ জন।
  • (১৮) প্রশ্নঃ- প্রথম খলিফা কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত আবু বকর সিদ্দিক (রাঃ)।
  • (১৯) প্রশ্নঃ- কোন সাহাবাকে শয়তানেও ভয় পেত?
  • উত্তরঃ- হজরত ওমর ফারুক (রাঃ)।
  • (২০) প্রশ্নঃ- চতুর্থ খলিফা কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত আলী (রাঃ)।
  • (২১) প্রশ্নঃ- হজরত ওসমান গনি (রাঃ) কত তম খলিফা ছিলেন?
  • উত্তরঃ- তৃতীয়।
  • (২২) প্রশ্নঃ- দ্বিতীয় খলিফা কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত ওমর ফারুক (রাঃ)।
  • (২৩) প্রশ্নঃ- কোন নবী পিতা ছাড়াই জন্ম পেয়েছিলেন?
  • উত্তরঃ- হজরত ঈসা (আঃ)।
  • (২৪) প্রশ্নঃ- কোন নবী জীবিত আছেন এবং কিয়ামতের পূর্বে আবারও আখেরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন?
  • উত্তরঃ- হজরত ঈসা (আঃ)।
  • (২৫) প্রশ্নঃ- কোন নবী জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবেন?
  • উত্তরঃ- হজরত খিজির (আঃ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *