- (১) প্রশ্নঃ- ইসলামের বুনিয়াদ (স্তম্ভ) কয়টি ও কি কি?
- উত্তরঃ- ৫ টি। (১) কলেমা, (২) নামাজ, (৩) রোজা, (৪) জাকাত এবং (৫) হজ্ব।
- (২) প্রশ্নঃ- “ইসলাম” শব্দের অর্থ কি?
- উত্তরঃ- শান্তি।
- (৩) প্রশ্নঃ- দৈনিক নামাজ কয় ওয়াক্ত?
- উত্তরঃ- ৫ ওয়াক্ত। (১/ফজর, ২/জোহর, ৩/আছর, ৪/মাগরিব ও ৫/এশা)
- (৪) প্রশ্নঃ- ফজরের নামাজ সর্বমোট কয় রাকাত?
- উত্তরঃ- ৪ রাকাত। (২ রাকাত সুন্নত ও ২ রাকাত ফরজ)।
- (৫) প্রশ্নঃ- জোহরের নামাজ সর্বমোট কয় রাকাত?
- উত্তরঃ- ১২ রাকাত। (৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত ও ২ রাকাত নফল)।
- (৬) প্রশ্নঃ- আছরের নামাজ সর্বমোট কয় রাকাত?
- উত্তরঃ- ৮ রাকাত। (৪ রাকাত সুন্নত ও ৪ রাকাত ফরজ)।
- (৭) প্রশ্নঃ- মাগরিবের নামাজ সর্বমোট কয় রাকাত?
- উত্তরঃ- ৭ রাকাত। (৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত ও ২ রাকাত নফল)।
- (৮) প্রশ্নঃ- এশার নামাজ সর্বমোট কয় রাকাত?
- উত্তরঃ- ১৭ রাকাত। (৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নত, ২ রাকাত নফল, ৩ বেতের ও ২ রাকাত নফল)।
- (৯) প্রশ্নঃ- দৈনিক সর্বমোট ফরজ নামাজ কয় রাকাত?
- উত্তরঃ- ১৭ রাকাত। (ফজরের ২ রাকাত, জোহরের ৪ রাকাত, আছরের ৪ রাকাত, মাগরিবের ৩ রাকাত ও এশার ৪ রাকাত)।
- (১০) প্রশ্নঃ- দৈনিক ওয়াজিব নামাজ সর্বমোট কয় রাকাত?
- উত্তরঃ- ৩ রাকাত।
- (১১) প্রশ্নঃ- ফজরের ফরজ নামাজ কয় রাকাত?
- উত্তরঃ- ২ রাকাত।
- (১২) প্রশ্নঃ- জোহরের ফরজ নামাজ কয় রাকাত?
- উত্তরঃ- ৪ রাকাত।
- (১৩) প্রশ্নঃ- আছরের ফরজ নামাজ কয় রাকাত?
- উত্তরঃ- ৪ রাকাত।
- (১৪) প্রশ্নঃ- মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত?
- উত্তরঃ- ৩ রাকাত।
- (১৫) প্রশ্নঃ- এশার ফরজ নামাজ কয় রাকাত?
- উত্তরঃ- ৪ রাকাত।
- (১৬) প্রশ্নঃ- ঈদের নামাজ কয় রাকাত?
- উত্তরঃ- ২ রাকাত।
- (১৭) প্রশ্নঃ- ঈদের নামাজ কি?
- উত্তরঃ- ওয়াজিব।
- (১৮) প্রশ্নঃ- ফরজের গুরুত্ব বেশি নাকি ওয়াজিবে?
- উত্তরঃ- ফরজের।
- (১৯) প্রশ্নঃ- ওয়াজিবের গুরুত্ব বেশি নাকি সুন্নতের?
- উত্তরঃ- ওয়াজিবের।
- (২০) প্রশ্নঃ- সুন্নতের গুরুত্ব বেশি নাকি নফলের?
- উত্তরঃ- সুন্নতের।
- (২১) প্রশ্নঃ- সুন্নত কয় প্রকার ও কি কি?
- উত্তরঃ- ২ প্রকারঃ ১/ সুন্নতে মুয়াক্কাদা এবং ২/ সুন্নতে গায়ের মুয়াক্কাদা।
- (২২) প্রশ্নঃ- সুন্নতে মুয়াক্কাদার গুরুত্ব বেশি নাকি সুন্নতে গায়ের মুয়াক্কাদার?
- উত্তরঃ- সুন্নতে মুয়াক্কাদার।
- (২৩) প্রশ্নঃ- নামাজের ফরজ কয়টি?
- উত্তরঃ- ১৩ টি।
- (২৪) প্রশ্নঃ- কোন নামাজে সিজদা নাই?
- উত্তরঃ- জানাজা নামাজে।
- (২৫) প্রশ্নঃ- জানাজা নামাজে কয় তকবীর?
- উত্তরঃ- ৪ তকবীর।
- (২৬) প্রশ্নঃ- জানাজা নামাজ কয় তকবীরে পড়া হয়?
- উত্তরঃ- ৪ তকবীরে।
- (২৭) প্রশ্নঃ- ঈদের নামাজে কয় তকবীর?
- উত্তরঃ- ৬ তকবীর।
- (২৮) প্রশ্নঃ- “খুলাফায়ে রাশেদীন” বা শ্রেষ্ঠ খলিফা কয়জন?
- উত্তরঃ- ৪ জন।
- (২৯) প্রশ্নঃ- প্রথম খলিফা কে ছিলেন?
- উত্তরঃ- হজরত আবু বকর সিদ্দিক (রাঃ)।
- (৩০) প্রশ্নঃ- কোন সাহাবাকে শয়তানেও ভয় পেত?
- উত্তরঃ- হজরত ওমর ফারুক (রাঃ)।
- (৩১) প্রশ্নঃ- চতুর্থ খলিফা কে ছিলেন?
- উত্তরঃ- হজরত আলী (রাঃ)।
- (৩২) প্রশ্নঃ- হজরত ওসমান গনি (রাঃ) কত তম খলিফা ছিলেন?
- উত্তরঃ- তৃতীয়।
- (৩৩) প্রশ্নঃ- দ্বিতীয় খলিফা কে ছিলেন?
- উত্তরঃ- হজরত ওমর ফারুক (রাঃ)।
- (৩৪) প্রশ্নঃ- কোন নবীর পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়?
- উত্তরঃ- হজরত ইসমাইল (আঃ) এর।
- (৩৫) প্রশ্নঃ- কোন নবী পিতা ছাড়াই জন্ম পেয়েছিলেন?
- উত্তরঃ- হজরত ঈসা (আঃ)।
- (৩৬) প্রশ্নঃ- কোন নবী জীবিত আছেন এবং কিয়ামতের পূর্বে আবারও আখেরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন?
- উত্তরঃ- হজরত ঈসা (আঃ)।
- (৩৭) প্রশ্নঃ- কোন নবী জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত অমর হয়ে থাকবেন?
- উত্তরঃ- হজরত খিজির (আঃ)।
ধন্যবাদ জানাচ্ছি এত সময় আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাদের Contact Page ভিজিট করে আমাদের সাথে বিনা দ্বিধায় যোগাযোগ করতে পারেন।