• (১) প্রশ্নঃ- আদি মানব কে?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ)।
  • (২) প্রশ্নঃ- ‘আবুল বাশার’ কোন নবীর উপাধি?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ)-এর।
  • (৩) প্রশ্নঃ- ২য় মানব/মানবী কে?
  • উত্তরঃ- হজরত হাওয়া (আঃ)।
  • (৪) প্রশ্নঃ- পবিত্র ক্বোর-আন কারীমে কত জায়গায় হজরত আদম (আঃ)-এর নাম উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ২৫ জায়গায়।
  • (৫) প্রশ্নঃ- কোন মানুষকে ফেরেশতারা সেজদা করেছিল?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ) কে।
  • (৬) প্রশ্নঃ- হজরত আদম (আঃ) সেজদা করতে কে অস্বীকার করেছিল?
  • উত্তরঃ- ইবলীস শয়তান (আযাযীল)।
  • (৭) প্রশ্নঃ- ইবলীস বা আযাযীল কোন সম্প্রদায়ভূক্ত ছিল?
  • উত্তরঃ- জ্বীন।
  • (৮) প্রশ্নঃ- আদম (আঃ) এর জন্ম কোন বারে হয়েছিল?
  • উত্তরঃ- শুক্রবার।
  • (৯) প্রশ্নঃ- হজরত আদম ও হাওয়া (আঃ) কে পৃথিবীর কোন জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ) কে বর্তমানের সিংহলে (শ্রীলঙ্কা) এবং হজরত হাওয়া (আঃ) কে জেদ্দায়।
  • (১০) প্রশ্নঃ- হজরত আদম (আঃ) কত বছর বেঁচেছিলেন?
  • উত্তরঃ- এক হাজার (১০০০) বছর।
  • (১১) প্রশ্নঃ- ভারতে থাকা অবস্থায় হজরত আদম (আঃ) কতবার হজ্ব করেছিলেন?
  • উত্তরঃ- ৪৩ বার।
  • (১২) প্রশ্নঃ- হজরত আদম (আঃ) এবং হজরত হাওয়া (আঃ) কত বছর পর ও কোথায় সাক্ষাৎ হয়েছিলেন?
  • উত্তরঃ- ৪০ বছর পর আরাফাতের ময়দানে।
  • (১৩) প্রশ্নঃ- পৃথিবীর ১ম পাপি ব্যক্তি কে?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ) এর জ্যেষ্ঠ পুত্র কাবীল। (তৎকালীন নিয়ম মতে হাবীলের সাথে যে কন্যার বিয়ে হওয়ার কথা বা বিয়ে হয়েছিল, তাকে কাবীল বিয়ে করতে চেয়েছিল। ফলে দুই ভাইয়ের মধ্যে সংঘাত হয় এবং বড় ভাই কাবীল ছোট ভাই হাবীলকে হত্যা করে ফেলে।)
  • (১৪) প্রশ্নঃ- সর্ব প্রথম নবী কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ)।
  • (১৫) প্রশ্নঃ- সর্ব শেষ নবী কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত মুহাম্মদ (সাঃ)।
  • (১৬) প্রশ্নঃ- পবিত্র ক্বুরআন শ্বরীফে কয়জন নবীর কথা উল্লেখ আছে?
  • উত্তরঃ- ২৫ জন।
  • (১৭) প্রশ্নঃ- কোন নবীর জামানায় বন্যা এসেছিল?
  • উত্তরঃ- হজরত নূহ (আঃ) এর জামানায়।
  • (১৮) প্রশ্নঃ- কোন নবী কিস্তি তৈরি করেছিলেন?
  • উত্তরঃ- হজরত নূহ (আঃ)।
  • (১৯) প্রশ্নঃ- কোন নবী পিতা মাতা ছাড়াই সৃষ্টি হয়েছিলেন?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ)।
  • (২০) প্রশ্নঃ- কোন নবীকে ‘আবুল বাসার ছানি’ বলা হয়?
  • উত্তরঃ- হজরত নূহ (আঃ) কে।
  • (২১) প্রশ্নঃ- হজরত নূহ (আঃ) সর্বমোট কয়জন পুত্র সন্তান ছিলেন?
  • উত্তরঃ- ৪ জন। (হাম, ছাম, ইয়াফেস এবং কেনান)
  • (২২) প্রশ্নঃ- কোন নবীকে জাতীর পিতা হিসেবে আখ্যায়িত করা হয়?
  • উত্তরঃ- হজরত ইব্রাহিম (আঃ) কে।
  • (২৩) প্রশ্নঃ- “খলিলুল্লাহ” কোন নবীর উপাধি?
  • উত্তরঃ- হজরত ইব্রাহিম (আঃ) এর।
  • (২৪) প্রশ্নঃ- নবীকে আল্লাহর হুকুম মর্মে ক্বুরবানি করা হয়েছিল (কিন্তু ক্বুরবানি হননি)?
  • উত্তরঃ- হজরত ইসমাইল (আঃ) কে।
  • (২৫) প্রশ্নঃ- আসমানী কিতাব ‘তাওরাত’ কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল?
  • উত্তরঃ- হজরত মুসা (আঃ) এর উপর।
  • (২৬) প্রশ্নঃ- “কালিমুল্লাহ” কোন নবীর উপাধি?
  • উত্তরঃ- হজরত মুসা (আঃ) এর।
  • (২৭) প্রশ্নঃ- মানবজাতির ১ম রসূল ক?
  • উত্তরঃ- হজরত নূহ (আঃ)।
  • (২৯) প্রশ্নঃ- হজরত নূহ (আঃ) এর নাম পবিত্র ক্বুরআন শ্বরীফে কতবার এসেছে?
  • উত্তরঃ- ৪৩ বার।
  • (৩০) প্রশ্নঃ- হজরত নূহ (আঃ) এবং হজরত আদম (আঃ) মাঝে কত বছরের ব্যবধানে ছিল?
  • উত্তরঃ- ১২০০ বছর।
  • (৩১) প্রশ্নঃ- হজরত নূহ (আঃ) কত বছর ধর্ম প্রচার করেছিলেন?
  • উত্তরঃ- ৯৫০ বছর।
  • (৩২) প্রশ্নঃ- হজরত নূহ (আঃ) এর কোন পুত্র নাস্তিক ছিল?
  • উত্তরঃ- কেনান।
  • (৩৩) প্রশ্নঃ- হজরত নূহ (আঃ) এর কিস্তি কোথায় আশ্রয় নিয়েছিল?
  • উত্তরঃ- জুদী পাহাড়ের নিকট।
  • (৩৪) প্রশ্নঃ- কিয়ামত পর্যন্ত আল্লাহ তায়ালা দুটি বস্তুতে তার নিদর্শন রূপ করে রেখেছেন, সেই দুটো কি?
  • উত্তরঃ- (১) হজরত নূহ (আঃ) এর কিস্তি এবং (২) ফিরাউনের লাশ।
  • (৩৫) প্রশ্নঃ- হজরত নূহ)আঃ) কত বছর জীবিত ছিলেন?
  • উত্তরঃ- ১৩৫০ বছর।
  • (৩৬) প্রশ্নঃ- কোন দুইজন নবীর স্ত্রী কাফের ছিল?
  • উত্তরঃ- (১) হজরত নূহ (আঃ) এবং (২) হজরত লূত (আঃ) এর স্ত্রী।
  • (৩৭) প্রশ্নঃ- পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখা পড়া কে চালু করেছিলেন?
  • উত্তরঃ- হজরত ইদ্রিস (আঃ)।
  • (৩৮) প্রশ্নঃ- পবিত্র ক্বুরআন শ্বরীফে হজরত ইদ্রিস (আঃ) এর নাম কতবার উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ২ বার।
  • (৩৯) প্রশ্নঃ- মিরাজের সময় ৪র্থ আসমানে হুজুর (সঃ) এর কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল?
  • উত্তরঃ- হজরত ইদ্রিস (আঃ) এর সঙ্গে।
  • (৪০) প্রশ্নঃ- হজরত ইদ্রিস (আঃ) পৃথিবীর কোন স্থানে আবির্ভূত হয়েছিলেন?
  • উত্তরঃ- ইরাকের বাবেল অঞ্চলে।
  • (৪১) প্রশ্নঃ- কোন নবী সবচেয়ে বেশি ভাষা জানতেন?
  • উত্তরঃ- হজরত ইদ্রিস (আঃ)।
  • (৪২) প্রশ্নঃ- হজরত ইদ্রিস (আঃ) কত বছর হায়াত পেয়েছিলেন?
  • উত্তরঃ- ৩৬৫ বছর।
  • (৪৩) প্রশ্নঃ- কোন নবী জীবন্ত অবস্থায় জান্নাতে প্রবেশ করেছিলেন?
  • উত্তরঃ- হজরত ইদ্রিস (আঃ)।
  • (৪৪) প্রশ্নঃ- হজরত ইদ্রিস (আঃ) হজরত আদম (আঃ) এর কে ছিলেন?
  • উত্তরঃ- হজরত আদম (আঃ) এর জ্যেষ্ঠ পুত্র কাবীলের বড় সাহেবজাদা ছিলেন।
  • (৪৫) প্রশ্নঃ- হজরত হুদ (আঃ) কোন কওম বা জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন?
  • উত্তরঃ- কওমে আদ বা আদ জাতির প্রতি।
  • (৪৬) প্রশ্নঃ- হজরত হুদ (আঃ) এর নাম পবিত্র ক্বুরআন শ্বরীফে কতবার উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ৭ বার।
  • (৪৭) প্রশ্নঃ- কোন সম্প্রদায়কে কওমে আদ বলা হয়?
  • উত্তরঃ- হজরত হুদ (আঃ) এর সম্প্রদায়কে কওমে আদ বলা হয়। (আরবের সর্বপ্রাচীন সম্প্রদায়, যাদের প্রভাব-প্রতিপত্তি ছিল বিশাল, দৃষ্টান্ত স্বরূপ। বর্তমানে তাদের কোনো নাম-নিশানা নেই।)
  • (৪৮) প্রশ্নঃ- কওমে আদের কথা পবিত্র ক্বুরআন শ্বরীফের কত সুরায় এসেছে?
  • উত্তরঃ- ১৭ টি সুরায়।
  • (৪৯) প্রশ্নঃ- এই সম্প্রদায় কোন এলাকায় বাস করতো?
  • উত্তরঃ- আহক্বাফ এলাকায়, যাহা বর্তমানে হেজায, ইয়ামেন ও ইসামার মধ্যবর্তী অঞ্চলসমূহে।
  • (৫০) প্রশ্নঃ- কোন যুগে এই সম্প্রদায়ের আধিপত্য ছিল?
  • উত্তরঃ- খ্রীষ্টপূর্ব ২০০০ সালে (2000 BC)।
  • (৫১) প্রশ্নঃ- আদ জাতির ধর্ম কি ছিল?
  • উত্তরঃ- মূর্তিপূজা।
  • (৫২) প্রশ্নঃ- হজরত হুদ (আঃ) কবর কোথায়?
  • উত্তরঃ- হাযারামৌত এলাকায় মাকলানী নামক শহরে।
  • (৫৩) প্রশ্নঃ- হজরত ছালেহ (আঃ) কোন কওমের প্রতি প্রেরিত হয়েছিলেন?
  • উত্তরঃ- কওমে ছামুদের প্রতি।
  • (৫৪) প্রশ্নঃ- হজরত ছালেহ (আঃ) এর মু’জেযা কি ছিল?
  • উত্তরঃ- বাচ্চাসহ উষ্ট্রী (উটপক্ষী)।
  • (৫৫) প্রশ্নঃ- উষ্ট্রী কি ভাবে আবির্ভূত হয়েছিল?
  • উত্তরঃ- নিজ কওমের তাগাদায় হজরত ছালেহ (আঃ) আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাতে পাহাড় বিদীর্ণ হয়ে এক বৃহত আকারের উষ্ট্রী বাহির হয়।
  • (৫৬) প্রশ্নঃ- কোন কওমকে আল্লাহ তায়ালা বিদ্যুৎ দ্বারা ধ্বংস করেছেন?
  • উত্তরঃ- কওমে ছামুদকে।
  • (৫৭) প্রশ্নঃ- কতজন মানুষ এই আযাব থেকে মুক্তি পেয়েছিলেন?
  • উত্তরঃ- নবী হজরত ছালেহ (আঃ) এবং ১২০ জন ঈমানদার ব্যক্তি।
  • (৫৮) প্রশ্নঃ- হজরত ছালেহ (আঃ) নাম পবিত্র ক্বুরআন শ্বরীফে কতবার উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ৮ বার।
  • (৫৯) প্রশ্নঃ- হজরত ছালেহ (আঃ) কত বছর জীবিত ছিলেন?
  • উত্তরঃ- ১৮০ বছর।
  • (৬০) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর পিতার নাম কি?
  • উত্তরঃ- আ-যর।
  • (৬১) প্রশ্নঃ- পবিত্র ক্বুরআন শ্বরীফে হজরত ইব্রাহীম (আঃ) এর নাম কতবার উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ৬৭ বার।
  • (৬২) প্রশ্নঃ- পবিত্র ক্বুরআন শ্বরীফের কয়টি সুরায় হজরত ইব্রাহীম (আঃ) এর নাম উল্লেখ রয়েছে?
  • উত্তরঃ- ২৫ টি সুরায়।
  • (৬৩) প্রশ্নঃ- পবিত্র ক্বুরআন শ্বরীফে কোন নবীকে ইসলামের পিতা বলা হয়েছে?
  • উত্তরঃ- হজরত ইব্রাহীম (আঃ) কে।
  • (৬৪) প্রশ্নঃ- কোন নবী নিজ ধর্মকে সর্বাগ্রে ইসলাম নামে চিহ্নিত করেছিলেন?
  • উত্তরঃ- হজরত ইব্রাহীম (আঃ)।
  • (৬৫) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) পূর্ব জর্ডানে ধর্ম প্রচারের জন্য কাকে মনোনীত করেছিলেন?
  • উত্তরঃ- নিজ ভাগ্নে হজরত লূত (আঃ) কে।
  • (৬৬) প্রশ্নঃ- সাম (সিরিয়া) এবং প্যালেস্টাইনে কাকে খলিফা মনোনীত করেছিলেন?
  • উত্তরঃ- নিজ পুত্র হজরত ইসহাক (আঃ) কে।
  • (৬৭) প্রশ্নঃ- জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইল ( আঃ) কে কোথায় নির্বাচন করেছিলেন?
  • উত্তরঃ- মক্কা প্রদেশের আভ্যন্তরীণ এলাকায়।
  • (৬৮) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর কোন পুত্রর বংশ ধারায় শেষ নবী হজরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন?
  • উত্তরঃ- হজরত ইসমাইল (আঃ) এর বংশ ধারায়।
  • (৬৯) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
  • উত্তরঃ- প্রাচীন বাবেল শহরে (বর্তমান ইরাকের সুমেরিয়ার উর নগরে)।
  • (৭০) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর মায়ের নাম কি ছিল?
  • উত্তরঃ- আদনা।
  • (৭১) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর আমলে সেই দেশের শাসক কে ছিল?
  • উত্তরঃ- নমরূদ।
  • (৭২) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর প্রধান শত্রু কে ছিল?
  • উত্তরঃ- নমরূদ।
  • (৭৩) প্রশ্নঃ- আবুল আম্বিয়া কাকে বলা হয়?
  • উত্তরঃ- হজরত ইব্রাহীম (আঃ) কে।
  • (৭৪) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আ) এর উপাধি কি ছিল?
  • উত্তরঃ- খলীলুল্লাহ।
  • (৭৫) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) কয়জন বিবি ছিলেন?
  • উত্তরঃ- দুইজন (১/ ছারা এবং ২/ হাজেরা)।
  • (৭৬) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর কয়জন পুত্র ছিলেন?
  • উত্তরঃ- দুইজন (১/ ইসমাইল এবং ২/ ইসহাক (আঃ))।
  • (৭৭) প্রশ্নঃ- কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেন?
  • উত্তরঃ- ১৭৫ বছর বয়সে।থ
  • (৭৮) প্রশ্নঃ- হজরত ইব্রাহীম (আঃ) এর মাজার কোথায়?
  • উত্তরঃ- জেরুজালেমে।
  • (৭৯) প্রশ্নঃ- কাবা শরীফে সর্বপ্রথম “হাজারে আসওয়াদ” (কৃষ্ণ পাথর) কে স্থাপন করেছিলেন?
  • উত্তরঃ- হজরত ইব্রাহীম (আঃ)।
  • (৮০) প্রশ্নঃ- পৃথিবীতে সর্বপ্রথম কে খাতনা করিয়েছিলেন?
  • উত্তরঃ- হজরত ইব্রাহীম (আঃ)।
  • (৮১) প্রশ্নঃ- পবিত্র ক্বুরআন শ্বরীফে কত স্থানে হজরত ইসমাইল (আঃ) নাম উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ১২ টি স্থানে।
  • (৮২) প্রশ্নঃ- হজরত ইসমাইল (আঃ) জন্ম কোথায় হয়েছিল?
  • উত্তরঃ- শাম দেশের কেনান শহরে (বর্তমানের লেবাননে)।
  • (৮৩) প্রশ্নঃ- হজরত ইসমাইল (আঃ) উপাধি কি ছিল?
  • উত্তরঃ- যবীহুল্লাহ (আল্লাহর কুরবানী কৃত)।
  • (৮৪) প্রশ্নঃ- হজরত ইসমাইল (আঃ) কত বছর জীবিত ছিলেন?
  • উত্তরঃ- ১৩৬ বছর।
  • (৮৫) প্রশ্নঃ- হজরত ইসমাইল (আঃ) সমাধি কোথায়?
  • উত্তরঃ- ফিলিস্তিনের জেরুজালেমে।
  • (৮৬) প্রশ্নঃ- হজরত ইসহাক (আঃ) এর নাম পবিত্র ক্বুরআন শ্বরীফে কতবার উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ১৭ বার।
  • (৮৭) প্রশ্নঃ- ইসহাক শব্দের অর্থ কি?
  • উত্তরঃ- হাসতে আছেন।
  • (৮৮) প্রশ্নঃ- হজরত ইসহাক (আঃ) এর স্ত্রীর নামে কি ছিল?
  • উত্তরঃ- রিফক্বাহ্।
  • (৮৯) প্রশ্নঃ- হজরত ইসহাক (আঃ) এর কয়জন পুত্র ছিলেন?
  • উত্তরঃ- ২ জন। ১/ ইয়াকুব (আঃ) এবং ২/ ইসৌ।
  • (৯০) প্রশ্নঃ- হজরত ইসহাক (আঃ) কোথায় বাস করতেন?
  • উত্তরঃ- হিবরূনে।
  • (৯১) প্রশ্নঃ- হজরত ইসহাক (আঃ) কত বছর হায়াত পেয়েছিলেন?
  • উত্তরঃ- ১৮০ বছর।
  • (৯২) প্রশ্নঃ- হজরত ইয়াকূব (আঃ) এর নাম পবিত্র ক্বুরআন শ্বরীফে কতবার উল্লেখ হয়েছে?
  • উত্তরঃ- ১৬ বার।
  • (৯৩) প্রশ্নঃ- “ইস্রাইল” কোন নবীর উপাধি ছিল?
  • উত্তরঃ- হজরত ইয়াকূব (আঃ) এর।
  • (৯৪) প্রশ্নঃ- “ইস্রাইল” শব্দটি কি ভাষা এবং আরবীতে এর অর্থ কি?
  • উত্তরঃ- “ইস্রাইল” শব্দটি হিব্রু ভাষা এবং এর আরবী অর্থ হলো “আব্দুল্লাহ” অর্থাৎ আল্লাহর বান্দা বা দাস।
  • (৯৫) প্রশ্নঃ- হজরত ইয়াকূব (আঃ) কোথায় বসবাস করতেন?
  • উত্তরঃ- ফিলিস্তিনের হিব্রুনে।

ধন্যবাদ জানাচ্ছি এত সময় আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাদের Contact Page ভিজিট করে আমাদের সাথে বিনা দ্বিধায় যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *